প্রশ্নোত্তরের সাতকাহন
- আমিনুর রহমান (তপু রায়হান)

দিনকাল কেমন যাচ্ছে?
প্রশ্নটা শুনলে ভাবতে বসি
আসলে সময় আর কেমন যাবে
সেতো তার নিয়মে চলে,
আমার নিয়মে নয়।

সবাই বলে,কেমন আছো?
আমি ভাবতে বসি
আমার শরীর ভাল যাচ্ছে কিনা!
না,আমার মনটা কেমন আছে জানতে চাইছে
কেউ বলেনা,তোমার মন ভাল আছে?

কি করছো এখন?
প্রশ্নটা শুনলে ভাবতে বসি
কি কি করছিনা! দিব্যি সব করে যাচ্ছি
টুকটাক মন-ভোলানো মিথ্যেও বলি
সোজাসুজি বললেই হয় কি চাকুরি করছো?

প্রতিদিন হাজার প্রশ্নের জবাব দেয়
কখনো রসিকতার ছলে,কখনো বেখেয়ালে
কখনো উত্তর দিতে যায় ভুলে
কখনো এইতো বেশ আছি
চলতে ভালই এ টাইপের উত্তর দেয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026