বিসর্জন
- আমিনুর রহমান (তপু রায়হান)

বিসর্জন
আমাকে ছুঁতেই যতো আপত্তি তোমার
শত অনুযোগ-রাগ-অনুরাগ
বিসর্জন দিলে কোন দোষ নেই

অন্য নৌকাতে পার হও
মাঝনদীতে সাঁতার কাটো
তখন কোন অভিযোগ থাকেনা


আমার বেলায় সাত-সতের অযুহাত
কোথা থেকে কুড়িয়ে নিয়ে আসো?
সত্যি কথাটা বলবে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।