পাপিয়ানা সুলতানা
- এ কে সরকার শাওন - চেয়ার ও চোর

আমার রাজ্যে আমি রানী
তুই কে ছোকরা রিপোর্টার?
আমি কত শক্তিধর
দেখে নে তুই এবার!

পাকি স্টাইলে চোখ বাঁধবো,
বস্ত্রহরণে করবো দিগম্বর!
আতুড় লোলা করে দিব;
নাম নিবি জনমভর!

অনেক জ্বালিয়েছিল
বেরেছিস বেশী বার!
নব্য ইংরেজ আমি
গুড়ো করে দেব হাড়!

দিনে রাতে যখন তখন
যা ইচ্ছে তা করতে পারি!
চুপচাপ দেখে নে
আমার যত বাহাদুরি!

পাপিয়ানা সুলতানা
মিলেমিশে একাকার!
কেউ জ্বলে দ্রোহে ক্ষোভে
ধীমানেরা নির্বিকার!

বদলাবে দৃশ্যপট,
ধূলিসাৎ হবে অহংকার;
উপযুক্ত শাস্তি পাবেই
টনটনে বিশ্বাস আমার!

অতি বার বেরো না
পড়ে যাবে ঝড়ে!
চেয়ার নীচে দেবে যাবে
জনস্রোতের তোড়ে!

শনিবার, ১৪ মার্চ ২০২০
Shaonaz, Dhaka.


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026