পতিতা ট্রাজেডি
- আমিনুর রহমান (তপু রায়হান)
তোমার হাত ধরে এসেছিলাম বিলাসবহুল ঘরে
তুমি আমাকে বন্দিদশা থেকে মুক্ত করে
এ কেমন ঘরে আনলে?
এটাতো নরকসম
তোমার ভালবাসা পেতে চেয়েছিলাম
তুমি আমাকে শত শত মানুষের ভালবাসা দিচ্ছো
যারা কামনা-বাসনা শরীর তৃপ্ত করতে আসে
টাকার বিনিময়ে আমাকে খুবলে খায়
তুমি এ কেমন পাপপুরীতে আমাকে নিয়ে আসলে?
এতো মানুষ আসে
তুমি কেন আসোনা?
কত টাকাতে বিক্রি করেছিলে আমাকে জানতে ইচ্ছে করে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।