তুমি যখন
- আমিনুর রহমান (তপু রায়হান)
তুমি যখন তোমার হাত দিয়ে আমার ঠোঁট স্পর্শ করো
তখন বুঝতে পারি
আসলে তুমি আমার চুমু পেতে চাচ্ছো
যখন আমাকে বুকে খুব জোরে জড়িয়ে ধরো
তখন বুঝতে পারি
আসলে তুমি আমার আদর পেতে চাচ্ছো।
যখন অভিমান করো অনেক বেশি
তখন বুঝতে পারি
কিছুটা আদর-সোহাগের ঘাটতি পড়েছে।
যখন আমি দূরে চলে যায় তোমার থেকে
বারবার ফিরে আসার অনুরোধ করো
বুঝতে পারি আমাকে ছাড়া তোমার ভাল লাগেনা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।