রঙ্গিলা
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

রঙ্গিলা কোন মায়াতে ছুটে চলি
তোমার কথার টানে
আকাশ-মাটির মিলন হবে
শুধু তোমার গানে।

দিবা-নিশি কাটে আমার
চেয়ে তোমার পথপানে
ভালবাসি অনেক বেশি
কেউ না সেটা জানে।

ফুলের কড়ি,পাপড়ি মেলে
শুকনো মরুর বুকে
ঝড় বইছে ভীষণ বেগে
নেশা চোখে-মুখে।

উজান তালে নৌকা দোলে
ভাটার হদিস নাই
রঙ্গিলা আছো হৃদয়কোঠায়
স্বপ্নের ঘরে পাই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026