কি সুমধুর নাম
- সিবগাতুর রহমান

আল্লাহু নাম যতই জপি
মিটেনাতো পিয়াসা
এই জিকিরে দাওগো মরণ
মনে আমার এই আশা।

তোমার নামের মধু পিয়াও
ওগো দয়াল আমারে
ডাকি তোমার নাম ধরিয়া
আসোগো আমার ঘরে।

দুনিয়া জুড়িয়া তোমারইতো আছে
সুন্দর সব নাম
দিবানিশি তাঁর মহিমা ঘোষিছে
জমিন আর আসমান।

তুমি হাইউন তুমি ক্বাইউম
তুমি ওগো দয়াময়
মধুময় শত নামের রূপেতে
তুমি ওগো অক্ষয়।

তুমি গনীইউ তুমি হে মুগনি
নাম তব দানবীর
যা কিছু সৃষ্টি দিবস রজনী
তব নামে নতশির।

স্রষ্টা হে তুমি দ্রষ্টা হে তুমি
হাসরের তুমি পতি
আর রহিম আর রহমান তুমি
প্রেমময় মহামতি।

তুমি বাদিইউ তুমি হাদিইউ
তুমি আল মুজিবুর
কিযে সুমধুর নাম তোমার
ওগো নুরুল আলা নুর।

আস্‌ সালামু আল মোমিনু
তুমিগো মোহাইমিন
কত অপরূপ নাম তোমার
ওগো রাব্বুল আলামিন।

তুমি আফুউন তুমি হে গফুর
তুমি হে করুণাময়
শতশুভ নামের দোহাইয়ে যাচি
ক্ষমা করো দয়াময়।
******

রচনাকালঃ ১৭ই জুলাই ২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026