রেঙ্গুন রাণী
- সিবগাতুর রহমান
রেঙ্গুনের রাণী সেজেছে আজিকে
রঙ্গন গোলাপ জবায়
রাখাইন জ্বলছে দাউ দাউ করে
সেই রমণীর থাবায়।
মুখোশ পরিয়া লভিছে নোবেল
চোখ ছিলো ক্ষমতায়
বুঝেনিতো কেউ মুখোশের আড়ালে
বিষ মাখা মমতায়।
মায়ানমারের নীলা আকাশ আজ
কালো ধোঁয়াতে ছাওয়া
লাশের গন্ধে থমকে রয়েছে
উদাসী দক্ষিণা হাওয়া।
মুখোশের আড়ালে লুকানো ছিলো
লোভাতুর এক মুখ
লোভের থাবায় উবে গেছে আজ
রাখাইন বাসির সুখ।
*****
রচনাকাল: ২৭ সেপ্টেম্বর ২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।