কেন আশা বেঁধে রাখি?
- সিবগাতুর রহমান
নাইবা যদি বাসবো ভালো
কেন পাই এত সুখ?
যদি দেখে ফেলি একবার ফিরে
প্রিয়সীর প্রিয় মুখ।
নাইবা যদি বাসবো ভালো
তার সুখে কেন হাসি?
তার ভালোলাগা, চাওয়াপাওয়া নিয়ে
কেন ভাবি দিবানিশি।
নাইবা যদি বাসবো ভালো
কেন তারে বুকে রাখি?
তার কথা, গান, হাসি, অভিমান
নিয়ে কেন মাখামাখি।
নাইবা যদি বাসবো ভালো
কেন কাঁদে এত মন?
তাহাতেই কেন জমা করে রাখি
আমার বুকের ধন।
নাইবা যদি বাসবো ভালো
কেন আশা বেঁধে রাখি?
তাহার লাগিয়া নিরবে নিশিথে
কেন ঝড়ে দুটি আঁখি।
নাইবা যদি বাসবো ভালো
কেন বাঁধে এত ক্লেশ?
তাহাতেই কেন খুঁজিয়া বেড়াই
সকল সুখের রেশ।
নাইবা যদি বাসবো ভালো
কেন সবকিছু ছাড়ি?
তাহাতেই কেন এহৃদয় বেঁধে
স্বপ্ন প্রাসাদ গড়ি।
***
রচনাকালঃ ১৩ সেপ্টেম্বর ২০০৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।