দৃশ্যের আড়ালে
- সিবগাতুর রহমান
তোমরা সবে দেখছো আমার
হাসি মাখা মুখ
দেখো না কেউ আড়ালে তার
কেমন তর সুখ।
কেমন সুখে দিন কেটে যায়
কেমন সুখে রাত
কেমন সুখে ঘুমের ঘোরে
সাজাই সুখ প্রভাত।
দেখছো সবে সদা আমায়
হাসি খেলায় মুখর
দেখছো না কেউ কেমন সুখে
হৃদয় হল ধূসর।
অনেক সাধের স্বপ্ন গুলো
আজকে কেন শব
দেখলে না কেউ কোন বিষাদে
হৃদয়টা নীরব।
কত আশায় বাইন্ধা ছিলাম
ছোট্ট সুখের ঘর
দেখলে না কেউ আড়ালে তার
দুঃখ নিরন্তর।
*****
রচনাকাল: ০১ অক্টোবর ২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।