কষ্ট লাগে
- সিবগাতুর রহমান
রাত্রে তোমার স্বপ্নে যখন
বিভোর থাকি পাইনা জেগে
কষ্ট লাগে।
ফোনের পরে ফোন করেও
যখন আমি পাইনা তোমায়
কষ্ট লাগে।
ভালবাসার সুখের কথা
যখন তুমি উল্টা বুঝ
কষ্ট লাগে।
যখন তোমার ভালবাসা
ইচ্ছা করেই লুকিয়ে রাখ
কষ্ট লাগে।
দিনের পরে দিন চলে যায়
তুমি ছাড়া একলা আমার
ভাল্লাগেনা কষ্ট লাগে।
তুমি ছাড়া সব কিছুতেই
কেমন জানি কষ্ট লাগে।
ভাল্লাগেনা পদ্য লেখা
গান শোনা আর ছবি দেখা।
সব কিছুতেই বিরক্তি আর
কেমন জানি কষ্ট লাগে।
কষ্ট লাগে। কষ্ট লাগে।
***
রচনাকালঃ ২৫ ফেব্রুয়ারী ২০০৩
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।