পূর্ণিমা চাঁদ
- সিবগাতুর রহমান

ওগো পূর্ণিমা চাঁদ
তোমার আলোয় ঝলমলে হলো আঁধার কালো রাত
ওগো পূর্ণিমা চাঁদ।
তোমার আশায় তিমির আঁধারে তেরোটি নিশি গেলো
অন্ধ অবুঝ মূর্খেরা কত আঁধারে পথ হারালো,
রবির কিরণ লইয়া তুমি এসেছিলে হেসে হেসে
আপন আলোয় রাঙাইলে তুমি এ ভুবন ভালোবেসে।

পৃথিবীর মাঝে যা ছিলো আঁধার তোমারি কিরণে হায়
আলোকিত হলো প্রেমের ভুবন অপরূপ দেখা যায়,
হাজার তারারা ঝিকিমিকি করে জোনাকিরা দেয় আলো
এরূপ হেরিয়া নিজেরে ভুলেছি তোমারে বেসেছি ভালো।
আসমান হতে ভেসে আসে কত ভুবন মোহন সুর
দুনিয়ার যত অশুভ ছায়া সে সুরে হলো যে দূর,
অমাবস্যার আঁধার ঘুচিলো আকুল হইলো প্রাণ
এ আলোয় যদি আসেগো মরণ এ হবে স্বর্গ সমান।

ওগো পূর্ণিমা চাঁদ
তোমার আলোয় ঝলমলে হলো আঁধার কালো রাত
ওগো পূর্ণিমা চাঁদ।
***

রচনাকালঃ ২৯ অক্টোবর ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026