দেখাও তোমার শান
- সিবগাতুর রহমান

তুমি যদি হও আমাদের উপর
একটু খানিক রুষ্ট
এহেন নিদানে কে তরাবে প্রভু
আমাদের মনোকষ্ট।

আমরা অবুঝ নাদান ও পাপি
তুমি ক্ষমাশীল অতি
তুমি ছাড়া এই জগতের মাঝে
আমাদের নাই গতি।

তোমার করুনা চাইছি আমরা
হে রহিম রহমান
তুমি রহমান করুনার আধার
দেখাও তোমার শান।

আমরাতো প্রভু ঈমান এনেছি
তোমার বার্তা শোনে
কসুর মোদের ক্ষমা কর ওগো
তোমার নামের গুণে।

তোমার দুয়ারে ভিখারির মতো
দাঁড়িয়েছি হতাশায়
বাঁচাও বাঁচাও হে প্রভু দয়াময়
আমরা তো অসহায়।
***

রচনাকাল: ২৪ মার্চ ২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026