তোমাকে ভালবাসব বলে
- সিবগাতুর রহমান
তোমাকে ভালবাসব বলে
সুরে সুরে গান গাই,
তোমাকে ভালবাসব বলে
সবেতেই সুখ পাই।
তোমাকে ভালবাসব বলে
রাতটাকে ভাবি সকাল,
তোমাকে ভালবাসব বলে
আনন্দে আমি মাতাল।
তোমাকে ভালবাসব বলে
পৃথিবীটা দেখি নীল,
তোমাকে ভালবাসব বলে
পাহাড়কে দেখি ঝিল।
তোমাকে ভালবাসব বলে
গ্লাসটাকে ছুড়ে ফেলি,
তোমাকে ভালবাসব বলে
সিগারেটে ‘না’ বলি।
তোমাকে ভালবাসব বলে
দূরে ঠেলে সব কালো,
তোমাকে ভালবাসব বলে
জ্বেলেছি আবার আলো।
তোমাকে ভালবাসব বলে
ঘুঁচিয়েছি সব আঁধার,
তোমাকে ভালবাসব বলে
জন্মেছি আমি আবার।
***
রচনাকালঃ ২৬ ডিসেম্বর ২০০৩
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।