স্মৃতি
- সিবগাতুর রহমান

একদিন তুমি ছিলে কত যে আপন
আজ কেন এতটা দূরে
মনে কি পরেনা সেই স্মৃতি গুলো
ভুলিতে পারিনা আমি একেবারে।

কোন এক বর্ষার বিকেল বেলায়
দুইজনে একসাথে ভেসেছি ভেলায়
ঘর মুখো পাখিদের কোলাহলে
মিশে ছিল দুটি মন সুরের মেলায়।

ভুলিতে পারো কি সেই পূর্ণিমা রাত
পুকুর পাড়ে বসে হাতে রেখে হাত
অবিরত জোনাকির আলোর মেলায়
ঝড়েছিল আমাদের প্রেমের প্রপাত।

সুখের সেদিন গুলো আজো জাগরূক
হারায়নি এক বিন্দু
হাজারো সুখের স্মৃতি মালা গেঁথে
গড়ানো হৃদয়ে এক প্রেম-সিন্ধু।

একদিন তুমি ছিলে কত যে আপন
আজ কেন এতটা দূরে
মনেকি পরেনা সেই স্মৃতি গুলো
ভুলিতে পারিনা আমি একেবারে।
****

রচনাকাল : ২১ অক্টোবর ২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026