পাঁচ খুঁটি
- সিবগাতুর রহমান
পাঁচ খুঁটিতে বান্ধা তোমার ঘর
যায় যাবে যাক জীবন তবু
ঈমান রাখো তার উপর।
কলেমা হলে জিকির তোমার
সারা দিনমান
মজবুত হবে সেই ঘর পাবে
সতেজ ঈমান।
নামাজে কায়েমি হলে
সদা সর্বদা
কইবে কথা তোমার সাথে
জীবন্ত খোদা।
রোজা রাখো তাঁহার লাগি
গড়িয়াছেন যিনি
হৃদয়টাকে ঝালাই করে
বেহেস্ত নাও কিনি।
যাহা কিছু রিজিক তোমার
সবই খোদার দান
অসহায়ের হক আদায়ে
আনবে ঘরে প্রাণ।
হজ্ব করিতে ভুল করোনা
সামর্থ পাও যদি
খোদার ছায়ায় এঘর রবে
সজীব নিরবধি।
পাঁচ খুঁটিতে মজবুত কর
তোমার ঈমান ঘর
একটি তাহার দূর্বল হলে
ঘর হবে নড়বর।
আমার এঘর তোমার ছায়ায়
যেন সজীব রয়
পাঁচ খুঁটিতে কায়েম রেখো
আমায় দয়াময়।
****
রচনাকালঃ ১০ সেপ্টেম্বর ২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।