চলে যাবে যাও তবে
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য
চলে যেতে চাও যাও
স্মৃতিগুলি পুড়িয়ে যাও তবে
না হয় ভীষন কষ্ট হবে।
চলে যাবে যাও
মনের লেনদের যাও মিটিয়ে
অনেক কথা রয়েছে ছড়িয়ে-ছিটিয়ে।
চলে যাবে তো যাও!
বুকে হাত রাখো!
সেখানে আমিই রয়েছি দ্যাখো!
চলে যাবে যাও
ভুলে যেতে পারবে?
দেখো,মন খারাপের দিনে আমায় মনে পড়বে!
চলে যাবে যাও
ভুলগুলো সব মুছে দিও একেবারে
নচেৎ আমায় কখনো পাবেনা তোমার দ্বারে।
চলে যাবে যাও
মনে রেখ,এটাই শেষ দেখা হয়!
আবার দেখা হলে যাতে মুখ লুকাতে নাহয়!
চলে যাবে,চলে যাও
কাঁদছো কেন তবে
তুমি কাঁদলে আমার যে অনেক কষ্ট হবে!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।