রুদ্র গোস্বামীর প্রতি চিঠি
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য
১।তুমিই শিখিয়েছিলে প্রেমিক হতে গেলে গাছের ছায়া হতে হয়
আমি প্রেমিক হতে চেয়েছিলাম
তাই আমার ছায়াতে রুপন্তীকে বসতে দিয়েছিলাম
একদিন তার কি যে হলো!
আমি ছিলাম বেঘোর ঘুমে!
সে রাতের আড়ালে আমার সব ডালপালা ভেঙে
চলে গেল আমাকে কিছু না বলেই।
২।তুমি শিখিয়েছিলে ঘরে ফিরতে গেলে পাখি হতে হয়
আমিও ঘর ফেরা পাখি হতে চেয়েছি
আমি ক্লান্ত-পরিশ্রান্ত হয়ে ঘরে ফিরি
কেউ মমতা জড়ানো হাতে একটু ঘাম মুছে দেবে
একটু হেসে বসতে দেবে,খেতে দেবে
সেই আশায় গুড়েবালি!
আমাকে বসতে না দিয়েই কেউ শুতে যাই
মন খারাপের পেচাপাখি আমি হতে চাইনি
তবুও নিরারুন কষ্টে আমিও ঘর ছেড়েছি।
৩।তুমি চোখের মাপে আকাশ খুঁজতে শিখিয়েছিলে
আমি উদারতার আকাশ গড়েছিলাম
রংধনুর সাত রঙে এঁকেছিলাম পুরো আকাশ
মেঘকে সরিয়ে রেখেছিলাম দূরে
রুপন্তী এসে অধিকার নিলো আকাশের
আমি অব্যহতি নিলাম দায়িত্ব থেকে
তাঁর খুশির ছটা দেখবো বলে উতলা ছিলাম
হঠাৎ আমার আকাশে দেখি আরেকটা পাখি!
রুপন্তী ও দেখি তার সাথে ডানা মেলে ওড়ে!
৪।তুমিই বলেছিলে ভালবাসলে নাকি সবাই পাখি হতে চাই
আমি পাখি হতে চেয়েছিলাম রুপন্তীর আকাশে
সারাক্ষন রুপন্তী রুপন্তী একটাই ডাক আমার
আমি তার একমাত্র রুপকথার হিরামন পাখি
রুপন্তীর আকাশে উড়ি,রুপন্তীর শিওরে বসে থাকি
খাওয়া,নিদ্রাহীন চোখ শুধু রুপন্তীকে পাবার তৃষা
সেদিন ঠান্ডা বাতাসে খুব ঘুম পেল আমার!
ঘুম থেকে উঠেই দেখি রুপন্তী আমার নেই আর!
সে এখন অন্য কারোর পোষা পাখি,
আমি এখনো প্রতিক্ষায় থাকি।
৪।তুমি কেউ একটা চাই এমন কিছু চাইতে শিখিয়েছিলে
আমি রুপন্তীর কপালের টিপ হতে চেয়েছিলাম
আয়নার সামনে দাঁড়ালেই যাকে মনে পড়বে
ভুল জায়গায় থাকলে সরিয়ে ঠিক করে নেবে
কারো কপালের টিপ হওয়া ভাগ্যর ব্যাপার!
আমার ও পরিকল্পনাতে ভুল খেয়াল ছিল
রুপন্তীর টিপ হতে চেয়ে চোখের কাজল হয়েছি
চোখগুলো অশ্রু ঝরাতেই মুঁছে গেছে কাজল
আমি বিষ্ময়ে হতবাক হয়ে তাকিয়েছিলাম!
বলেছি,রুপন্তী,কতটুকু ভালবাসলে ভালবাসবে?
কাউকে চাই এতটুকু চাওয়ার মানেই ভালবাসি।
৫।তুমি শিখিয়েছিলে অভিশাপ মানে ভাল চাওয়া
যখন শেষবারে বলেছিলে নতুন কাউকে খুঁজে নিও
ছলছল অশ্রুজলে গাছের পাতারাও করেছে শোক
তখন বুঝতে পেরেছিলাম এটা আমার প্রতি অভিশাপ নয়
না পাবার তীব্র আক্ষেপ;কষ্টের চাঁপা দীর্ঘশ্বাস
আমিও একবার অভিশাপ দিয়েছিলাম তোমাকে
বলেছিলাম কাউকে চুমু দেবার সময় ভেবে নিবে আমাকে
এখন জানিনা চুমু দেবার সময় আমার অস্তিত্ব টের পাও কিনা!
ভাল থেকো,সুখে থেকো মানেটা খুব সহজ
আমার চেয়ে তোমার ভাল আর কেউ হয়তো চাইনি।
লেখার স্থান:নিজ বাসভবন
লেখার তারিখ:২৬.৩.২০২০
সময় :৯.৩৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।