শেষ চোখের জল
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

তুমি দুইফোঁটা চোখের জল ঝরিয়েছিলে শেষবার
আমার কাছে এটাই ছিল পরম পাওয়া
তোমার ছলছল চোখ মনে না করলে
আমি প্রেমের কবিতা লিখতে পারিনা
তোমার একজোড়া চোখ
আমার সহস্র কবিতার প্রেরণা।

ইদানিং কবিতাগুলো ও বলছে
একটু চোখের জলে ভেজাও
আবেগের দরজা ধাক্কা দেয় আমাকে
আবার ফিরে যাও রুপন্তীর কাছে।

আমি যত্রতত্র যেথায় সেথায় ঘুরে-ফিরি
খুঁজে বেড়ায় তোমার মায়াবী চোখ
বারবার মরিচিকার মতো বিভ্রান্ত হয়
বলতে পারো,কতকাল অপেক্ষা করলে
দুইফোঁটা চোখের জল মিলতে পারে?
২৬.৩.২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026