ধান্ধা
- আমিনুর রহমান (তপু রায়হান) - রসকাব্য

বিপদে না পড়লে বিপদের ভয় থাকেনা
মাথায় তৈল না থাকলে কেউ দেখেনা,
রংতুলি আর রং ছাড়া ছবি আঁকেনা
সময় না হলে গাছের ফলও পাকেনা।

সুখে বসন্তের কোকিল,দুখে কেউ আসেনা
স্বার্থের ব্যাঘাত হলে চেনা মানুষ হয় অচেনা
ব্যস্ত মানুষ অকারনে কোন কিছুই করেনা
দু:খ-কষ্ট পাবার আশায় কেউ কষ্ট সহেনা।

পাকা খেলোয়াড় কখনো মশার সাথে খেলেনা
বিনা স্বার্থে মেয়েরা কখনো ডানা মেলেনা
কতক রাজনীতিকের কাছে জনগন শুধু খেলনা
অতীতস্মৃতির কাছে কোন কিছু নয় ফেলনা।

২৭.৩.২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026