জমে থাকা গল্প
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেম-অনুকাব্য
সেই গল্পটা এখনো বলা হয়নি
যেটা অনেকদিন ধরে মনে জমে রয়েছে
মরিচা ধরলে আবার পালিশ করি যত্নে
বলতে বলতে থেমে গিয়েছিলাম গল্পটা
বিচ্ছিন্নতার বোধ থেকেই বিচ্ছিন্ন তুমি-আমি
তবুও এত কাল পরে সেই গল্পটা বলার খুব ইচ্ছে
শুনবে?
২৭.৩.২০২০
সময়:সকাল ১১.২২
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।