রাজপুত্র ও ফুলপরীর গল্প
- আমিনুর রহমান (তপু রায়হান) - ট্রাজেডি কাব্য

বিরক্তি সেরে পিঁড়িতে বসো
পূর্নিমার চাঁদের আলোতে গল্প হবে
কথা হবে অনেকদিন আগের কথা....
এক রাজপুত্র ও এক ফুলপরীর গল্প
রাজপুত্র প্রতিদিন অপেক্ষা করতো
ফুলপরীর সাথে দেখা হতো,কথা হতো
সকাল পেরিয়ে দুপুর,দুপুর পেরিয়ে রাত হতো
তবুএ কথা শেষ হতোনা তাদের

একজন আরেক জনকে না দেখে থাকতে পারতোনা
আকস্মিক পরিবর্তন রাজপুত্রের মনে
অসামান্য ফুলপরীকে তার সামান্য মনে হয়েছিল!
মনের বিনিময় ছেড়ে কিনতে চেয়েছিলো তাকে
ফুলপরী বিস্মিত মনে খুব হেসেছিলো সেদিন
তাঁর পাগলটা আজ মানুষ হতে শিখেছে ভেবে!
সে শুরুতেই তার পরিনতি কেমন হবে জানতো
রাজপুত্রের কথার বিশ্বাসে ভুলেছিল সে
তবুও অমোঘ নিয়তি নিয়েছিল মেনে।

এখন দম্ভ ভুলেছে রাজপুত্র,অনুতপ্ত সে
ফুলপরী তার ফুলের দেশে ফিরেছে
নিবিড় রাতের গল্প আর হবেনা!
উদাস করা উতল হাওয়া আর বইবেনা!
সেই রাজপুত্র আর ফুলপরীর গল্পটা শুনবে?
থাক,সে অনেকদিন আগের কথা
আরেকদিন না হয় বলবো!

২৬.৩.২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026