শেষবেলা
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

শেষবেলা যখন কান্না করেছিলে
বুঝেছিলাম আমাকেও কাঁদতে হবে সারাজীবন
স্মৃতির মিনার মনে একা গড়তে হবে

যখন বলেছিলে এটাই শেষ কথা
তখন বুঝেছিলাম শেষবেলা সব কথা শেষ হয়না
আজ থেকে কথাগুলো জমা হবে

যখন শেষবারের মতো জড়িয়ে ধরেছিলে
বুঝতে পেরেছিলাম অনেক দূরে চলে যাচ্ছো
চলেই যাবে যখন কেন এতো ভালবেসেছিলে?

২৩.৩.২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।