চাঁদের সংসার
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

একদিন তুমি আমি হাসতে হাসতে
ভাসতে ভাসতে অনেকদূরে চলে গিয়েছিলাম
মেঘের ভেলা পেরিয়ে আকাশ
আকাশ পেরিয়ে চাঁদের দেশে
চাঁদের দেশে একটা ঘর বেঁধেছিলাম
তুমি আর আমি
দুজনের একটা পৃথিবী।

একদিন বর্ষায় ভিজেছিলাম খুব
তুমি বলেছিলে, ঠান্ডা লেগে যাবে ফিরে যাও!
আমি বলেছিলাম,ফিরে গেলে তোমাকে দেখা হবেনা
তুমি আড়ালে লুকালে আমাকে চমকে দিতে
আমি ভিজতে ভিজতে ঠিকই পেয়েছি তোমাকে
'আমিতো ভেবেছি চলে গিয়েছো!
বলেছিলে বরফ জমা চোখে নিষ্পলক তাকিয়ে।

যেদিন ঝগড়া হলো মেঘ আর বৃষ্টির
বৃষ্টি কান্না করছিল চোখের সবটুকু অশ্রু ঢেলে
মেঘ তার মেজাজের বজ্রপাতে গর্জন করছিল
এরপর হতেই অভিমানী মেঘ রাগলেই গর্জন করে
বৃষ্টির কান্না একদিনেই শেষ করে ফেলেছিল হয়তো
সে এখন আর কান্না করেনা
সে এখন মনের সুখে কারোর চাঁদের সংসার করে।


২২.৩.২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।