ফিরে যাওয়া দিনে
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

পুরনো দিন নিয়ে ঝগড়া করার ইচ্ছে আমার নেই
পুরনো দিনের হিসাব নিকাশের প্রয়োজন নেই
যেটা প্রকৃতিগত সেটা অবশ্যম্ভাবী হয়েছে
সেই দিন মনে করে কান্না করার মতো পাগল আর নেই
পুড়ে পুড়ে বদলে গিয়েছি,কাঁদতে কাঁদতে পাথর হয়েছি
তবে পুরনো দিনের পাগলামিগুলো মনে করে দুজন একটু হাসতে চাই।
২৩.৩.২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।