বৃদ্ধাশ্রম
- আমিনুর রহমান (তপু রায়হান) - মানবতাবাদী

প্রিয় সন্তান,
তোমাকে মানুষ করার জন্য এত পরিশ্রম
অভাবের সংসারে দুবেলা পেটপুরে খাবার জোটেনা
তবুও শত কষ্টে তোমাকে শিক্ষিত করা
যাতে আমাদের অভাব না থাকে
যাতে তুমি মানুষ হতে পার কত প্রচেষ্টা!

দীর্ঘ পরিশ্রমের ক্লান্তি শেষে বাড়ি ফেরা
তোমার স্কুলের মাইনে দিবো বলে
তোমার বাড়তি টাকার প্রয়োজন তাও দিয়েছি
আজ তুমি বড় চাকুরিজীবি হয়েছো
কোন প্রতিদান আশা করিনি
অবাক হয়েছি একমাত্র বাধ্য সন্তান কিভাবে অবাধ্য হলে!
কিভাবে এতো বদলে গেলে!
কিভাবে চলে গিয়েছো আমাদের ফেলে!
-তোমার বাবা

২৩.৩.২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।