অনন্ত দান
- সিবগাতুর রহমান
প্রভূ অসীম তোমার মেহেরবাণী
দিয়াছ মোদেরে কোরআন খানি
যত পড়ি তারে ততই মধুর লাগে
এমন মধু পায়নিতো কেহ আগে।
তোমার বাণীতে এমনি মধু
অন্তরে মোর করেছে যাদু
না-চুমিলে তারে আসেনাতো ভোর
আমার এই আঁধার বাগে
এমন মধু পায়নিতো কেহ আগে।
দুঃখ সুখের দিন রজনী
সাথী মোর ওগো তোমার বাণী
সারা দিনমান গুণগুণ করি
কি যে! সুমধুর রাগে
এমন মধু পায়নিতো কেহ আগে।
হে বিধাতা তুমি কতই মহান
নাচাহিতে দিলে জীবন বিধান
পলে পলে সব মোমেনের প্রাণে
তোমার বাণী জাগে
এমন মধু পায়নিতো কেহ আগে।
অন্তরে মোর কোরআনের আলো
ওগো দয়াময় জ্বালো আরো জ্বালো
নির্মল হোক হৃদয় আমার
তোমার'ই অনুরাগে
এমন মধু পায়নিতো কেহ আগে।
*****
রচনাকালঃ ২৯ নভেম্বর ২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।