দয়া করো মোরে
- সিবগাতুর রহমান
জগৎপতি এই ভিখারী ডাকছি তোমায় রাত্রি দিন
শেষ বিচারের কঠিন দিনে আমায় তুমি দিও জামিন।
তোমার নামে এ জগতে ডাকিতে শুনেছি দ্বীনের পথে
ডাক শুনিয়া সপেছি নিজেরে তোমাতে হয়েছি বিলীন
জগৎপতি এই ভিখারী ডাকছি তোমায় রাত্রি দিন।
তুমি যদি না দেখো মোরে কে তরাবে এ মহা গোরে
তুমি আমার করুনানিধি কে আছে আর তুমি বিহীন
ওগো আমার অধিপতি হও সাথি মোর রাত্রি দিন।
এই সংসারের মহা নিদান তুমি ছাড়া সবই শ্বশান
তোমার শীতল ছায়াতলে আমায় তুমি করো নিলীন
জগৎপতি এই ভিখারী ডাকছি তোমায় রাত্রি দিন।
শেষ বিচারের কঠিন দিনে আমায় তুমি দিও জামিন
জগৎপতি এই ভিখারী ডাকছি তোমায় রাত্রি দিন।
*****
রচনাকালঃ ৭ সেপ্টেম্বর ২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।