পথশিশুর প্রতিবাদ
- আমিনুর রহমান (তপু রায়হান) - মানবতাবাদী

পথশিশুর প্রতিবাদ
আমিনুর রহমান

আমি এক পথশিশু, কর্মে টোকাই
কাগজ কুড়িয়ে বিক্রি করে
যদি কিছু টাকা পাই
তাই দিয়ে পরিবার-পরিজন মিলে খাই।

পথ-ঘাটে ঘুরি-ফিরি,বাস বস্তিপাড়ায়
যেখানেতে যায় টোকাই বলে তাড়ায়
আমাদের দাম বাড়ে তোমাদের ভোটে
প্রয়োজনে নেতাটা আমাদের পিছে ছোটে।

তোমরাতো বোঝনা আমাদের কথা
আমাদের মনে আছে কত-শত ব্যথা
মাথা গোজার ঠাঁই নেই,খাবার কোথায়?
খাবার না হয় বিষ দাও,খেয়ে মরে যায়!

আমাদের ঘরে নেই একবেলার খাবার
তোমাদের ঘরে আছে খাবার সমাহার
আমাদের মতো পথশিশু রাস্তায় থাকে
ক'জন বিত্তবান আমাদের খোঁজ রাখে!

৩১.৩.২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

০২-০৪-২০২০ ০৬:৫৪ মিঃ

ফয়জুল মহী ধন্যবাদ মন্তব্য করার জন্য

৩১-০৩-২০২০ ০৯:০৭ মিঃ

বেশ মন ছুঁয়ে গেল লেখা।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026