দিনমজুর
- আমিনুর রহমান (তপু রায়হান) - মানবতাবাদী

পেটের দায়ে দিনমজুরি করি
সংগ্রহ করতে আহার
তোমরাতো বেশ আছো ভাল!
দিবে কিছু খাবার?

কান ধরে উঠবো বসবো
আসবোনা কখনো বাইরে
স্ত্রী-সন্তান নিয়ে খাবো
একমুঠো ভাত যদি পাইরে।

তোমাদের আছে অনেক
আমরা হয়তো দিনমজুর,
না খেয়ে মরবো ধুঁকে ধুঁকে
কসুর করো মাগো মঞ্জুর।

আমি তোমার বাবা বয়সী
লজ্জা ভুলে কান ধরি,
বিচার যদি হয় কখনো
দেখা হবে আখেরি।

খোদাকে বলবো,হে পরোয়ার!
দিনমজুর করেছো তবে,
মানুষ করেছো,বানাওনি পশু
অমানুষ করোনি ভবে।

একবেলার খাবার কে দেবে?
যদি দিনমজুরি না করি!
আইন করেছো কেন মাগো
আমাদের গতি না করি!

তোমাদের আছে কত খাবার!
আমাদের তেমন কিছু নাই,
পেটের দায়ে বের হবোনা আর
আমরা না খেয়েই মরে যায়!

লেখার স্থান:নিজ বাসভবন
লেখার সময়কাল:৬.১০-৬.৪০ সন্ধা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026