একি সর্বনাশ
- শেখ মাফিজুল ইসলাম

অসংখ্য মানুষের আর্তরব
ভেসে গ্যাল জলে,
অসংখ্য মানুষের সাধ-স্বপ্ন
ভেসে গ্যাল জলে, নদীর কোলাহলে
অসংখ্য ঢেউ আছড়ে পড়লো
ডুবন্ত মানুষের কপালে।

হাওয়ায় হাওয়ায় রটে গ্যাল খবর-
নদীর দু’ধার শুনলো, গাছ শুনলো,
পাথর শুনলো, ঢেউয়ের পাতায়
লেখা হোল শোকগীতি;

ভেজা বালি, ভেজা মন, ভেজা ভেজা চোখ
কালের আবর্তে ভুলে যায় নিদারুণ শোক।
কী করুণ নিয়তি!

বিস্তৃত নদীর আকাশে ভাসমান একটি চিল
উড়ছে তো উড়ছেই, চোখে মুখে সুখ অনাবিল;
ধীরে ধীরে নামলো এসে নদীর কাছাকাছি;
ক্ষুধার্ত চিল দৃষ্টি দিল জলের ভেতর, শিকার নয়,
খুঁজে পেল ভাসমান লাশ; দ্রুত ডানা ঝাঁপটিয়ে
আবার মিলিয়ে গ্যাল শূন্যে; ব্যাস্ততায় জানিয়ে
গ্যাল একটি খবর- একি সর্বনাশ!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026