মিনতি
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

অনুগ্রহ করে আজকের দিনটা রেখে দাও
কোনো এক শুভরাত্রির তরে
ভালবাসা রেখো গোপন মনের দপ্তরে।

শুভেচ্ছা বার্তা দিও
পত্র দিও প্রথম প্রহরে
দেখতে চাইলে ডাক দিও
আসবো কাক ডাকা ভোরে।

প্রেম সাগরে ডুব দিওনা
ভালবাসতে হবেনা অকাতরে
একটুখানি যত্ন-মমতা-আদর
রেখে দিও তোমার অন্তরে।

মাঝে মাঝে দেখা দিও
দেখতে ভীষণ ইচ্ছে করে
ইচ্ছে হলে ডেকো তুমি
অতি গোপন অভিসারে।

উতল হাওয়া বইবে যখন গগন উত্তরে
তোমায় আমি খুঁজি তখন দিগদিগন্তরে
উদাস পথিক হয়ে খুঁজি পথ-পথান্তরে
তোমার সাথে পরিচয় যেন জন্মজন্মান্তরে।

আজকের দিনটা রেখো আগামী দিনের তরে
হয়তো ফিরে আসবো কোন উদাস দুপুরে
আশ্রয় কি দেবে তখন তোমার জীর্ন কুঠিরে?
৩১.৩.২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026