শহুরে বৃষ্টি
- সিবগাতুর রহমান
শহুরে বৃষ্টি টিনের চালেতে
রিমঝিম সুরে বাজেনা
সাত রং মেখে আসমানটাও
রংধনু রূপে সাজেনা।
জলের বুকে রাজ হংসের
সাজানো মালা ভাসেনা
টিপ টিপ জলে পাপড়ি ভিজিয়ে
বর্ষারাণীও হাসেনা।
বর্ষার জলে গ্রাম্য বালিকা
ভেলায় সাঁতার কাটেনা
বৃষ্টিতে ভিজে ঠেলা জাল লয়ে
মাছ ধরিতে হাটেনা।
কাদামাটি জলে মাখামাখি করা
বন্ধুরা আর জুটেনা
ঝড়ের দিনে ছেলেমেয়ে সব
আম কুড়াতে ছুটেনা।
সাথীদের লয়ে বৃষ্টির দিনে
তাশের আড্ডাটা জমেনা
রুপালি নূপুরে বর্ষার জল
ঝুম ঝুম তালে নাচেনা।
এখানে সকলে বৃষ্টির দিনে
জীবিকার টানে ভিজে
সুখানন্দের সেই দিন গুলো
শহরে পাবেনা খুঁজে।
*****
রচনাকালঃ ২৮ জুন ২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।