প্রশংসা
- সিবগাতুর রহমান
তোমার নামেতে ওগো দয়াময় স্বতই করছ দান
তুমি জগতের প্রভু ওগো মোরা গাহি তব গুণগান
সকল তারিফ তোমারি জন্য নাহি কেহ ভবে আর
তুমি দয়াময় না চাহিতে প্রভু দান কর বারে বার।
বিচার দিনের সরদার তুমি করি তোমার আরাধনা
তোমারেই ডাকি তোমাতেই করি সাহায্য প্রার্থনা
সাবলীল পথ দেখাও আমারে যেই পথ চাও তুমি
যাহাদের তুমি ভালবাসিয়াছ সেই পথ যাবো চুমি।
অবাধ্য জনে যে পথে গেছে চাই না সে পথ কভু
অভিশপ্ত রোষানলে তব রেখোনা আমারে প্রভু
করুণাময় হে প্রভু আমরা ভুল করি কভু যদি
ছায়াতলে তব বরণ করিও আমরা যে অপরাধী।
*****
রচনাকালঃ ২০ আগস্ট ২০১৮
*পবিত্র আল কোরআনের শ্রেষ্ঠ সুরা যাকে কোরআনের মা বলা হয় "সুরা আল ফাতেহা" এর বঙানুবাদ অবলম্বনে লিখিত।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।