আকাশে আহমাদ মাটিতে মুহাম্মাদ
- আব্দুল্লাহ মোল্লা - নূরে তাজাল্লী

আকাশে আহমাদ মাটিতে মুহাম্মাদ
আহমদ বলে ডাকেন প্রভু
মুহাম্মাদ বলে মানব তরু।
এ নামে সদা পাই মধু স্বাদ
আকাশে আহমাদ মাটিতে মুহাম্মাদ।

পাথর সালাম করে রাসুলুল্লাহ বলে
পশু পাখি ডাকে সদা দুরূদ ছলে।
প্রেমের সুরে দপের কণ্ঠে নাদ
আকাশে আহমাদ মাটিতে মুহাম্মাদ।

খোদার রাসুল তিনি ভুবন তরে
অবিশ্বাসী যখন অস্বীকার করে।
দ্বিখণ্ড হয়ে প্রমাণ দিল চাঁদ
আকাশে আহমাদ মাটিতে মুহাম্মাদ।

মরু অগ্নি হয়ে জ্বলে গ্রীষ্ম তাপে
রোদ বৃষ্টি তখন সাল্লি'আলা জপে।
প্রখর রোদে মেঘ হইল ছাদ
আকাশে আহমাদ মাটিতে মুহাম্মাদ।

খেজুর গাছটি রেখে মেম্বরে করিল ভর
ভাসিল কান্নার অদৃশ্য স্বর।
কান্নার সুরে তখন ফুটিল নাদ
আকাশে আহমাদ মাটিতে মুহাম্মাদ।




২০ চৈত্র ১৪২৬
শুক্রবার, মধ্যাহ্ন: ১২ঃ০০
আশুলিয়া, সাভার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৩-০৪-২০২০ ১২:৩৩ মিঃ

ভালো লাগলো।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026