মৃত্যুর আগে সুখবলে কিছু নেই
- পঙ্কজ শীল

ভাবছি স্বপ্ন দেখা ছেড়ে দেবো
স্বপ্ন পূরণ হওয়ার আগেই তো মরে যেতে পারি!
অযথা স্বপ্ন দেখে কী লাভ?

স্বপ্ন যদি পূরণ না হয়
যে চোখে স্বপ্ন দেখবো সেই চোখ কষ্ট পাবে
যে মনে স্বপ্নের মাধুরি জমাবো
সেই মন ভেঙে যাবে!
তারচেয়ে বরং সন্ন্যাসী কিংবা সাধক হওয়া ভালো।

সাধনে স্বপ্নের চোখ নেই-মানভাঙার পাহাড় নেই
সাধন মানে সুখে অতিআনন্দিত না হওয়া
ব্যার্থতায় দুঃখ না পাওয়া
কাম বাসনায় আসক্ত না হয়ে
নারীকে মা কিংবা দেবী হিসেবে-
মনমন্দীরে পূজো করা।

এভাবে একদিন মরে গেলে
কোন দুঃখ কিংবা আক্ষেপ থাকবে না
তাই স্বপ্ন দেখা ছেড়ে দেবো!
মৃত্যুর পরে সম্ভবত আমি ও আমরা সুখে থাকবো
মৃত্যুর আগে পৃথিবীতে কোন সুখ নেই
দুঃখ ছাড়া কিছু নেই, মৃত্যুর আগে সুখ বলে কিছু নেই।

১৩.৩.২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৩-০৪-২০২০ ১৫:০০ মিঃ

অসাধারণ! অসাধারণ!!


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026