দুঃখ এবং কোন আক্ষেপ নেই
- পঙ্কজ শীল

জীবনে চলার পথে কতো যে ভুল করেছি...
প্রতিটা ভুলকেই মনে হয় প্রথম ভুল
এভাবে প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় ভুল করতে করতে-
ভুল করে ফেলেছি শত থেকে সহস্রবার!
সবগুলো ভুল-ভুলে গিয়ে নতুন ভুল করতে বসি
তবে ভুল করি না এখানে,
এই যে,কপালের নিচের চোখ জোড়াকে পিছনে তাকাতে দেইনা কোনোদিন
পারলে সামনের দিকে তাকাতে বলি!
মোটকথা হলো- পেছনের ভুলের আক্ষেপ মাখি না কোনোদিন
এই হলো আমার ইতিহাস!
ভুলের আঁচড়ে মুছে গেছে মলিনতার রেখা!
'দুখ'-এর 'দ'-এর জায়গায় 'স' বসিয়ে বুঝে নিয়েছি 'সুখ'।
সেই থেকে আমার কোনও দুঃখ কিংবা আক্ষেপ নেই
তবে এই দুটি গুণ আমার যেদিন থাকবেনা
সেদিন আমি মরে যাবো কিংবা আমি মৃত!

২৬/১২/২০১৯ ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026