তাদের দেহে প্রাণ নেই
- পঙ্কজ শীল
মৃত্যুর সংবাদ শুনলে আমি বোবা হয়ে যাই
তারপর কাঠমূর্তির মতো দাঁড়িয়ে থাকি!
এভাবে মৃত্যুর সংবাদ শোনতে শোনতে বধির হয়ে গেছি!
প্রতিদিন কারও না কারও মৃত্যুর সংবাদ শুনি
চোখের সামনে কত মৃত্যু দেখি
নিজের মৃত্যুর দোয়ারেও গিয়েছি অসংখ্যবার!
কে জানি দোয়ারটা বন্ধ করে দেয় বুঝে উঠতে পারিনা!
ইশ্বর নাকি কোনো মানুষ!
ভাবতে ভাবতে চলে যাই এইসবের রহস্যে!
ধ্রুবসত্য হলো- ' আমি কবেই মরে যেতে পারতাম '।
কবেই আমার মৃত্যুর সংবাদ ভাইরাল হতে পারতো
ফেসবুকে বা কোনো এক সংবাদপত্রের পাতায়!
আমি মৃত্যুর সাথেসাথে পৃথিবীর সকল মানুষকে বিশ্বাস করি
কেনো যে ভাবতে শুরু করি- মৃত্যু আর বিশ্বাসের মাঝে কোনও পার্থক্য নেই!
অপরিচিত মানুষের আমন্ত্রণে অসংখ্যবার চা কিংবা কপি খেয়েছি
সেদিনেই আমাকে যেকেউ মেরে ফেলতে পারতো-
চায়ের সাথে এক বিন্দু বিষ মিশিয়ে দিয়ে।
কত লঞ্চের গায়ে লেখা দেখেছি-' অপরিচিত কারও কিছু খাবেন না '
আমিতো প্রতিদিন নতুন নতুন মানুষের মুখ দেখতে ভালোবাসি।
এবং ভালোবাসি তাদের সাথে ভাগাভাগি করে কিছু খেতে!
কোনও এক প্রসুতির ঘরে নতুন সন্তানের মুখে দেখলে -
মানুষ যেভাবে খুশি হয়, তারচেয়ে দিগুণ খুশি হই আমি-
নতুন নতুন মানুষের মুখ দেখলে
বিশ্বকাপ জিতলে রাষ্ট্র যেভাবে খুশি হয়-
ঠিক সেভাবেই খুশি হই আমি!
তাই আমি একটি রাষ্ট্র!
অথচ এই অসীম খুশির গায়ে লেখা মৃত্যু কে জানি মুছে দেয়...
নাহ্! কিছুই বুঝে উঠতে পারিনা; পারবোওনা কোনোদিন!
আসলে কবেই আমি মরে যেতে পারতাম
রাতের আঁধারে কোনও সন্ত্রাসীর রামদার এক কোপে
শহরে শুরু হতে পারতো রক্তবৃষ্টি!
সেই বৃষ্টিতে পথঘাটসহ ভিজে যেতে পারতো-
সাদাকালো মানুষের মন।
একদিন আমি মরবো এবং মৃত্যু হবেই হবে
শুধু বেঁচে আছি সেই প্রহরটি গুনার জন্যে!
এভাবে আমি এবং আমরা বেঁচে থাকি...
নিজের মৃত্যুদেহকে মাটির বুকে পেতে রাখার জন্যে।
এটি মিথ্যে নয়, আর যারা বিশ্বাস করেনা তারা মৃত,
তাদের দেহে কোনো প্রাণ নেই।
১১/১২/২০১৯ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।