পদ্মা সেতু
- সিবগাতুর রহমান

পদ্মা নদীতে দুই ভাগ দেশ দুঃখের সীমা নাই
কোটি মানুষের প্রত্যাশা তাই পদ্মা সেতু চাই।

ভাবী বলতো-‘পদ্মা সেতু! পারবিনা দিতে তুই
আমরা যদি ক্ষমতায় আসি বানাবো গোটা দুই।‘
দাতারা বলেছে-‘আভাস পাচ্ছি তসরুফ হবে ভাই
তোমাদের দেশের উন্নয়ন হবে আমরা এতে নাই।‘

দেশি ও বিদেশি চক্রান্তে বিপাকে দাতা সংস্থা
বিশ্বব্যাংক জানিয়ে দিলো ঋণ দেয়ার নাই পন্থা।
মামলা হলো, তদন্ত হলো ফাঁস হলো ষড়যন্ত্র
উন্নয়নটা থামানোই ছিলো চক্রীদের মূলমন্ত্র।

দাতারা আবার ছুটে এলো ফের করিতে সহায়তা
আপা বলেছেন- ‘চাই না তোদের এমন উদারতা।
আমরা বানাবো পদ্মা সেতু আল্লাহ যদি চায়
ধারধারি না বিশ্বব্যাংকের বানাবো নিজ টাকায়।‘

বিস্ময়ে সারা বিশ্ব দেখেছে সেতুটি দৃশ্যমান
হিমালয় সমান দৃঢ়তায় জন নেত্রীর অবদান।
দেশ মাতৃকার উন্নয়নে বাঁধ সেধেছিলো যারা
ইতিহাসের কালো অধ্যায়ে ঘৃণিত থাকবে তারা।
******

রচনাকালঃ ২৮ নভেম্বর ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026