মুখোমুখি আবার
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য (অনুকাব্য)

এতকাল পরে দেখা
ভাল নেই তবুও ভাল আছি বলা!
তোমার ভাবলেশহীন মুখ দেখেই বুঝেছি আমি
চৈতী খরা বইছে তোমার মনে।

না পাবার আক্ষেপ কখনো শেষ হবার নয়
না পাবার বেদনা কখনো ভোলার নয়
তুমিময় পৃথিবী ছেড়ে তুমিহীন আমি ও ভাল নেই
প্রতিনিয়ত তবুও ভাল থাকার অভিনয়।

কেমন যেন পোড়া-কাঠ হয়ে গিয়েছো
একপলক তাকানোতেই কথা শেষ!
আর কিছু বলবেনা?
অথচ একটু কথার জন্য ছিল কত অনুনয়!
৫.৪.২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।