প্রলাপ
- সিবগাতুর রহমান
পেঁয়াজের দাম দু'শ ছাড়ালো
তিনি বলছেন "নিয়ন্ত্রণে"!
বলছি মশাই আমাদের কথা
পরছেনা কি একটু মনে?
আমরা যারা আধপেটা খাই
পেঁয়াজ কাঁচা লঙ্কা নুনে
তোমরা তো ভাই মন্ত্রী আছো
আমাদেরই ভোটের গুণে।
প্রবাস থেকে আসছে ফিরে
আমার বোনের লাশ!
তোমরা বলছ "এতো নগণ্য"
এটা কেমন পরিহাস?
তোমার মুখে লাগাম পরতে
আরো যদি হয় দেরি
ধুলায় মিলিবে যত অর্জন
তোমাদের রূপ হেরি।
আমার টাকায় খাচ্ছো পড়ছো
পোক্ত করছো গদি?
থাকবেনা কিছুই- দুঃখি বাঙালি
ঘুরিয়া দাঁড়ায় যদি।
***
রচনাকাল: ১৫ নভেম্বর ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।