ধরা শুচি হোক নেয়ে
- এ কে সরকার শাওন - চেয়ার ও চোর

মানবতার এমন করুণ পরাজয়,
দেখেছে কে কোন কালে!
মানুষ ফিরেছে আপন সরূপে
কুৎসিৎ কদাকার আদলে!

করোনার একটি ছোবলে
সবাই ঘুরছে ঘুর্ণিপাকে!
মানবতার গায়ে থুতু ছিটিয়ে
ডুবছে হীনস্বার্থের দুর্বিপাকে!

লৌকিকতা সাহায্য সহযোগিতা
সব চুলোয় গিয়েছে কোন কালে!
মা জননী মরে সন্তান পালায় দূরে
মানুষ পচেছে স্বার্থের শৃঙ্খলে!

সব শিক্ষা চরম ভণ্ডামি,
বন্দী সনদ আর লেবাসের খামে!
শত করোনা আসুক ধেয়ে!
মানবতাহীন মানুষ্য জাতি
সমূলে উৎপাটিত হোক;
ধরা শুচি হোক নেয়ে!

শাওনাজ, ঢাকা
০৫.০৪.২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026