হালের নেতা
- সিবগাতুর রহমান
আমি হাল জামানার নেতা
আমার যা খুশি তাই বলি
যখন যেমন খুশি চলি
আমি তাহাই করি
আমার মনে যখন যা চায় তা
আমি হাল জামানার নেতা।
আমি শাসক দলের লোক
পাহাড় গড়েছি অর্থে বিত্তে
নয়ন মুদিয়া অহং চিত্তে
আমার কি যায় আসে
আম জনতার যা হয় হোক
আমি শাসক দলের লোক।
আমি চলনে বলনে রাজা
আমি পরোয়া করিনা কিছু
ঘুরে সবাই আমার পিছু
নীতির বালাই করিনা আমি
কে দেয় আমারে সাজা?
আমি চলনে বলনে রাজা।
*****
রচনাকাল: ১১ ডিসেম্বর ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।