15 August.
- আবু জাফর বিশ্বাস

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
শেখ মুজিবুর রহমান,
জাতি কখনো যাবেনা ভুলি
তুমি হৃদয়ে বিদ্যমান।

মহান নেতা জাতির পিতা
শেখ মুজিবুর রহমান,
বাংলার গাঁয়ের বাঙালি মায়ের
সু-সন্তান।

তুমি থাকবে বাঙালির হৃদয়ে
অস্তিত্বে বহমান,
শ্রদ্ধাভরে স্মরিব তোমায়
শেখ মুজিবুর রহমান।

তোমার রক্তে ধরণী সিক্ত
পদ্মা মেঘনা বহমান,
সবুজের মাঝে লাল পতাকা
জানাই সম্মান।

এই মানচিত্র সোনার মাটি
তোমারই অবদান,
লক্ষ-কোটি হৃদয়ে থাকবে মিশে
স্মৃতি অম্লান।

১৫ই আগস্ট এই দিনে
মোরা শোকে মুহ্যমান,
স্রষ্টা বেহেস্তের সর্বোত্তম স্থান
তাঁকে করুন দান।
------------
15-08-14


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026