অসাধু নেতাদের প্রতি বার্তা
- আমিনুর রহমান (তপু রায়হান) - মানবতাবাদী

অসাধু নেতাদের প্রতি বার্তা
আমিনুর রহমান
৯.৪.২০২০

বছরের পর বছর ধরে
লুটেছেন যাদের খাবার
সময় এসেছে আবার
তাদের খাবার ফেরত পাবার।

কখনো কিছু চাইনি তারা
পাতেনি কারো দ্বারে হাত
উপার্জনের রাস্তা বন্ধ
এখন দাও তাদের ভাত।

ভোটের সময় তোমরা নেতারা
গিয়েছো ভোট ভিক্ষা পেতে
তখন তো তোমরা হওনি ভিখারি
এখন কেন উল্লাসে রও মেতে!

সরকারি ত্রাণের চাল-ডাল সব
মেরে হয়েছো কোটিপতি,
লকডাউনে ফসল পচে শেষ
তাদের হয়েছে আর্থিক ক্ষতি।

কৈফিয়ত তবু চাইনি কখনো
একমুঠো খাবার আশায়
পুনরায় ভোট ভিক্ষা পেতে
রক্ষা করো এই দুর্দশা দশায়!

অনেক খেয়েছো,অনেক গড়েছো
বাঁচলে আবার ও সুযোগ পাবে
পেটে খাবার না থাকলে মজুর
একদিন তোমাদেরই কেটে খাবে!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026