ভণ্ড দানবীর
- আমিনুর রহমান (তপু রায়হান) - মানবতাবাদী

ভণ্ড দানবীর
আমিনুর রহমান
১১.৪.২০২০

করোনায় চাল-ডাল দান করে
কুড়াতে চাও সম্মান
তাহলে ছবি তুলছো কেন
হারাতে আত্মসম্মান?

দান করতে বলেছেন নবিজি
যেন আরেক হাত টের না পায়
লোক দেখানো দানে কি লাভ
যদি পুণ্য সব শূন্য হয়ে যায়?

পরিস্হিতির শিকার ওরা সবাই
কেউ নয় মিসকিন-ভিখারি
তোমাদের অবহেলায় বাড়ছে
দিকে দিকে মজলুমের আহাজারি।

ওদের দানে তোমরা শাষক শ্রেণী
ওরা অবহেলিত দিনমজুর
কষ্টের ফসলের ন্যায্য মূল্য বঞ্চিত
অনাহারিদের কসুর করো মঞ্জুর।

খোদাকে যখন জানাবে আর্জি
হায় আল্লাহ-খোদা-ভগবান
আমাদের প্রাপ্য দেয়নি ওরা
করেনি একটুকু খাবার দান!

লকডাউনে সবকিছু বন্ধ হয়েছে
তোমার কাছে মিনতির শেষ নাই
করোনার দুর্যোগ দিনে ফরিয়াদ
ভণ্ড দানবীরদের করো অসহায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026