কিশোরী মন
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

কিশোরী মন
আমিনুর রহমান
১২.৪.২০২০

এই আবেগের সাথে নয় পরিচয়
তাই ভালবাসি কথাটি বোলোনা
কষ্টের সাথে হয়নি পরিচয় কখনো
তাই কষ্টের বোঝা সইতে পারবোনা।

উষার আকাশে মেঘ হইও না তুমি
মনে কালিরেখা টেনে দিতে
বিনিদ্র রাত্রি জাগার অভ্যাস নেই
অভ্যস্ত করো না বিরহ-যাতনা পেতে।

গেও না অবিনাশী মন হরণের গান
ছিড়োনা সদ্য ফোঁটা ফুলের মুকুল
অশ্রু-শিশিরে ভাসিও না আমায়
উদাস বাতায়ন ক্ষণে করোনা ব্যাকুল।

এঁকো না মনে তোমার মোহন ছবিখানি
জানাজানি হলে হবে অনেক কানাকানি
দোহাই সম্মান লাজটুকু নিওনা কেড়ে
চাইলে স্বপ্নে এসো,দেখাবো বুক ফেঁড়ে।

ছুঁয়োনা আমার প্রথম নব বসন্তের ফুল
আমি চাই ফুলের গন্ধে ভ্রমর হোক আকুল
অধর জুড়িয়ে থাক সেথা রাশিরাশি হাসি
স্বপ্নের ঘরে যত পারো ভালবাসি ভালবাসি।

শুকিয়ে যাক খুব যত্নে গড়া বসন্তের ফুল
তবুও চাইনা বসন্তবেলায় আবেগের ভুল
জানি সাঁঝের বেলা ঝরে পড়ে বনফুল
ফিরে যাও ভ্রমরা,কাছে এসোনা একচুল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026