আজব বিক্রেতা
- আমিনুর রহমান (তপু রায়হান) - ছড়া
আজব বিক্রেতা
আমিনুর রহমান
১২.৪.২০
নেবে রঙিন ফুলের মালা
দিতে হবেনা হাতের বালা
দেবে রাঙা ঠোঁটের হাসি
বিনিময়ে নিও সোনার বাঁশি।
পয়সা দিতে হবেনা দু'কড়ি
খাওয়াতে পারো খইমুড়ি
যদি দেখি হাসি হাসি মুখ
ওতেই পায় আমি অনেক সুখ।
নিতে পারো আছে মুক্তোহার
আরো দিতে পারো কণ্ঠহার
নথ,শাঁখা,সিঁদুর ও আছে কাছে
নাও!অন্য কেউ নিয়ে নেবে পাছে।
আমার পণ্যর দাম তেমন নাই
যদি তোমাদের হাসিটুকু পাই
ওটায় আমার কাছে দামি বেশি
যদি সবাই মেতে থাকে হাসি-খুশি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।