কন্যা ও রাখাল
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

কন্যা ও রাখাল
আমিনুর রহমান
১২.৪.২০২০

কন্যা

রাখাল শ্যাম বাঁজায় বাঁশি
মন হয়ে যায় উদাসী
কেন ডাকো মধুর সুরে
নিয়ে যেতে অচিনপুরে।

রাখাল

তেষ্টা পেল জল পিপাসায়
প্রতিদিন তব দ্বারে যায়
যাবে তুমি আমার বাড়ি
কিনে দেবো রেশমি চুড়ি।

কন্যা

নেবোনা তোমার কোন কিছু
এমনিই যাবো তোমার পিছু
নেবো তোমার চাপা হাসি
মিষ্টি মধুর প্রেমের স্বপ্নরাশি।


রাখাল

উদাস করা বুনো হাওয়ায়
বুকের বসন দুল খেলে যায়
রূপ যে তোমার কাঁচা সোনা
কড়ি দিয়েও যায়না কেনা!

কন্যা

ক্ষণিক যখন দূরেতে যাও
পরাণ কাঁদে তোমার ব্যথায়
সব কথা না বলা যে যায়
অবলা মরে প্রেমের জ্বালায়।

রাখাল

মোহাবিষ্ঠ আর কতকাল
একি তোমার ছলনার চাল!
কেমন করে থাকো একা ঘরে
আমার মনটা ছটফট করে!

কন্যা

আমি সরল গাঁয়ের মেয়ে
বসে তোমার পথচেয়ে
কোথায় গেলে শ্যাম রাখাল
মনটা করে উথাল-পাথাল।

রাখাল

সব আয়োজন শেষ করে
নিয়ে যাবো আমার ঘরে,
তোমার বাড়ি কিসের আসর!
আমার জীবন হবে নষ্ট ধূসর!

কন্যা

কে বোঝে সই মনের ব্যথা
ডেউ যমুনায় দুলছে কথা
ক্ষমা করো প্রেমের পতি
আমার যে আর নেইতো গতি।

রাখাল

সব ফেলে এসেছি কন্যা
আমার চোখে তুমি অনন্যা
তবুও কেন রাজি হলে?
পারবে যেতে আমায় ভুলে?

কন্যা

হিজলতলা ডাকছে আমায়
আমি ছাড়া সে অসহায়
কিন্তু কোথায় রাখালতো নাই
রাখাল মরে কন্যার বিরহ-জ্বালায়।

রাখাল

শুক্লপক্ষের পূর্ণিমা রাতে
কন্যার বিয়ে হবে কার সাথে?
অভিমানে তার আড়ালেই রবো
আর কোনদিন দেখা না দেবো।

কন্যা

স্বপ্নপুরে যাবো রাখাল রাজা
যদি আসো পালিয়ে যাবো
যদি আমায় আপন করতে পারো
কষ্ট-জ্বালা সব ভুলিয়ে দেবো।

রাখাল

কন্যা,কেমন করে ভুলে গেলে!
আমায় ফেলে চলে গেলে!
ভাটীর সুরে ডাকছে আমায়
হারিয়ে যাবো দূর ঠিকানায়।

কন্যা

সাঁঝের বেলা ডাকছে পাখি
হঠাৎ কেন এত ডাকাডাকি!
হিজলবনে ছুটছে শেয়াল
পড়ে আছে নিথর রাখাল!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।