হৃদয়ের অনুভূতি
- সুব্রত নন্দী

পরের জন্মে তোমার বয়স হবে ষোলো
তখন আমার বয়স ঠিক যেন হয় আঠেরো
খুঁজে নেবো তোমাকে ঠিক সময়ে
তখন না হয় নতুন করে প্রেমে পড়বো
মনে থাকবে তখন আমার কথা?
হৃদয়ের অনুভূতিতে তোমার ভালোবাসার ছোঁয়া
বুকের বাঁদিকে মস্ত বড় ঘর থাকবে
সেই বাড়ির ছাদে সন্ধ্যায় গল্প করবো
শীতলপাটি বিছিয়ে বসে থাকব দুজনে
মাঝে মধ্যে একটু আড়চোখে তাকাব
হঠাৎ যদি আকাশ থেকে খসে পড়ে তাঁরা
মনের ইচ্ছা জানিয়ে দেব আমরা
হঠাৎ যদি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে
মনের কষ্ট গুলো বৃষ্টির জলে ভিজিয়ে নেবো
ভাঙ্গা গলায় না হয় তোমাকে শোনাবো গান
তখন তুমি মাথাটা রেখো আমার কাঁধে
যখন আমি ক্লান্ত হয়ে চুপ করে যাবো
তখন তুমি পাগলামী চালিয়ে যাবে
হঠাৎ যদি তোমাকে জড়িয়ে ধরি
তখন তুমি রাগ করবে নাতো?
যদি জিজ্ঞাসা করি তোমার মনের কথা
কি বলবে ভালোবাসো, নাকি কাছে টেনে নেবে
যদি সব কথা যায় ফুড়িয়ে, কি করবে?
দুচোখ ভরে দেখবো দু'জন দু'জন।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026